২০০ রান পার করে চা বিরতিতে বাংলাদেশ।
মিরপুর টেস্টের প্রথম দিনে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম সেশনে মাত্র ১১ ওভারের মধ্যেই দুই উইকেট তুলে নিয়ে দারুণ সূচনা করে পাকিস্তান। তবে এরপর ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ১৭০ রানের দুর্দান্ত জুটিতে প্রথম সেশনের হতাশা কাটিয়ে দ্বিতীয় সেশন পুরোপুরি নিজেদের করে নেয় বাংলাদেশ।
টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করার পর ৫৩তম ওভারে আব্বাসের বলে আউট হন নাজমুল। ওই ওভারের খেলা শেষেই চা বিরতিতে যায় দুই দল।
অন্য প্রান্তে ৬৪ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম, এখনও রানখাতা খোলেননি তিনি।