বিশ্বকাপ স্টেডিয়ামে ভুভুজেলা নিষিদ্ধ ঘোষণা।

ফুটবল মাঠে খেলা দেখার পাশাপাশি অনেক দর্শক-সমর্থক উৎসবের আমেজে অংশ নিতে যান। বাঁশি, আতশবাজি এবং নানা ধরনের শব্দযন্ত্র নিয়ে গ্যালারিতে ঢোকার প্রবণতা দেখা যায়। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভুভুজেলা বাঁশির ব্যাপক ব্যবহার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। দীর্ঘ প্লাস্টিকের এই বাঁশিটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা পেলেও একটানা বিরক্তিকর শব্দের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে, অনেকেই এর শব্দকে মৌমাছির ঝাঁকের মতো বলে বর্ণনা করেছিলেন। আসন্ন বিশ্বকাপে স্টেডিয়ামের আচরণবিধি অনুযায়ী যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সব ভেন্যুতে ভুভুজেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ফিফা। শুধু ভুভুজেলাই নয়, অন্যান্য বাঁশি, এয়ার হর্ন এবং অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন যেকোনো ডিভাইসও নিষিদ্ধ থাকবে। এছাড়া লেজার বিম, লেজার পয়েন্টার বা এ ধরনের যন্ত্র ব্যবহারেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দর্শকদের শরীরে আঁকা ছবি বা ট্যাটুকে পোশাক হিসেবে প্রদর্শন, নগ্নতা বা অশোভন আচরণও সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নিরাপত্তার স্বার্থে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা ও ব্যবহারেও বিধিনিষেধ রয়েছে। এসব নিয়ম ভঙ্গ করলে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে বাধা দেওয়া হতে পারে অথবা ভেন্যু থেকে বের করে দেওয়া হবে।

বিশ্বকাপ স্টেডিয়ামে ভুভুজেলা নিষিদ্ধ ঘোষণা।
ফুটবল মাঠে খেলা দেখার পাশাপাশি অনেক দর্শক-সমর্থক উৎসবের আমেজে অংশ নিতে যান। বাঁশি, আতশবাজি এবং নানা ধরনের শব্দযন্ত্র নিয়ে গ্যালারিতে ঢোকার প্রবণতা দেখা যায়। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভুভুজেলা বাঁশির ব্যাপক ব্যবহার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। দীর্ঘ প্লাস্টিকের এই বাঁশিটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা পেলেও একটানা বিরক্তিকর শব্দের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে, অনেকেই এর শব্দকে মৌমাছির ঝাঁকের মতো বলে বর্ণনা করেছিলেন।

আসন্ন বিশ্বকাপে স্টেডিয়ামের আচরণবিধি অনুযায়ী যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সব ভেন্যুতে ভুভুজেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ফিফা। শুধু ভুভুজেলাই নয়, অন্যান্য বাঁশি, এয়ার হর্ন এবং অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন যেকোনো ডিভাইসও নিষিদ্ধ থাকবে।

এছাড়া লেজার বিম, লেজার পয়েন্টার বা এ ধরনের যন্ত্র ব্যবহারেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দর্শকদের শরীরে আঁকা ছবি বা ট্যাটুকে পোশাক হিসেবে প্রদর্শন, নগ্নতা বা অশোভন আচরণও সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

নিরাপত্তার স্বার্থে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা ও ব্যবহারেও বিধিনিষেধ রয়েছে। এসব নিয়ম ভঙ্গ করলে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে বাধা দেওয়া হতে পারে অথবা ভেন্যু থেকে বের করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *