রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) সকাল ১১টা ৩৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়, যা জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি করে।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ভুটানে হলেও এর প্রভাব ছড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এবং চীনের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
