জোয়াও ফেলিক্সের দুর্দান্ত হ্যাটট্রিক এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মাইলফলক ছোঁয়া গোলে সৌদি প্রো লিগে বড় জয় পেয়েছে আল নাসর। গতরাতে আল শাবাবকে ৪–২ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে রোনালদোর দল।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে আল নাসর। ৩২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ৭৭। যদিও আল হিলালের হাতে এখনো তিনটি ম্যাচ রয়েছে, আল নাসরের বাকি আছে দুটি ম্যাচ।
আগামী মঙ্গলবার সৌদি প্রো লিগে মুখোমুখি হবে আল নাসর ও আল হিলাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেলেই সৌদি আরবে নিজের প্রথম লিগ শিরোপা নিশ্চিত করবেন ক্রিস্টিয়ানো রোনালদো।