বনশ্রীতে নতুন বাণিজ্যিক ঠিকানা লিগ্যাসি প্লাজা

বনশ্রীতে শেল্‌টেক্ লিগ্যাসি প্লাজার দোকান-অফিস স্পেস বিক্রয় শুরু

ঢাকার বনশ্রীতে শেল্‌টেক্ লিগ্যাসি প্লাজা প্রকল্পের আনুষ্ঠানিক বিক্রয় কার্যক্রম শুরু করেছে আবাসন প্রতিষ্ঠান শেল্‌টেক্ (প্রা.) লিমিটেড। ১ সেপ্টেম্বর প্রকল্পটির নিজস্ব বিক্রয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে দোকান ও অফিস স্পেস বিক্রির কার্যক্রম শুরু হয়।

বনশ্রীর মেইন রোডে নির্মাণাধীন ১৭ তলা এই বাণিজ্যিক ভবনে একই ছাদের নিচে বিভিন্ন ধরনের ব্যবসায়িক ও বিনোদনমূলক সুবিধা রাখার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে শপিং মল, অফিস স্পেস, ফুড কোর্ট, রেস্তোরাঁ এবং ব্যাঙ্কোয়েট হল। প্রকল্পটির স্থাপত্য নকশা করেছে ইকে আর্কিটেক্টস।

শেল্‌টেক্ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, লিগ্যাসি প্লাজাকে শুধু একটি বাণিজ্যিক ভবন হিসেবে নয়, বনশ্রীর একটি নতুন পরিচিতি হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। তাঁর মতে, প্রকল্পটিতে ব্যবসার পাশাপাশি পরিবার ও কমিউনিটির মানুষের সময় কাটানোর সুযোগও তৈরি করা হবে।

প্রকল্পটির অবস্থানও এর অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরা হয়েছে। লিগ্যাসি প্লাজার সঙ্গে হাতিরঝিল ও রামপুরা সড়কের সরাসরি যোগাযোগ রয়েছে। পাশাপাশি গুলশান ও বনানী থেকেও তুলনামূলক সহজে সেখানে যাতায়াত করা যাবে। প্রকল্পের আশপাশে রয়েছে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।

ভবিষ্যতে আফতাবনগর ও আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হওয়ার সম্ভাবনাও প্রকল্পটির অবস্থানকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। বিশেষ করে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ (দক্ষিণ) চালু হলে ওই এলাকার যোগাযোগ আরও সহজ হওয়ার প্রত্যাশা রয়েছে।

ক্রেতাদের জন্য কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে বুকিং দেওয়া ক্রেতাদের জন্য বিশেষ উপহারের ঘোষণাও দেওয়া হয়েছে।

প্রায় চার দশকের অভিজ্ঞতা নিয়ে শেল্‌টেক্ ঢাকা, চট্টগ্রাম ও জলসিঁড়িতে আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ করছে। লিগ্যাসি প্লাজার মাধ্যমে বনশ্রীর বাণিজ্যিক পরিসরে নতুন একটি কেন্দ্র গড়ে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *